জাতীয়তাবাদী যুবদল
পাবনায় সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু করল যুবদল
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা যুবদল। সোমবার আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে যুবদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে তৎপর রয়েছেন।